'আলালের ঘরের দুলাল' উপন্যাস: - উপন্যাসের প্রাথমিক প্রচেষ্টায় প্যারীচাদঁ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুরের 'আলালের ঘরের দুলাল' (১৮৫৮) সালে বিশিষ্ট স্থান অধিকার করে আছে। - এই উপন্যাসের বিষয়বস্তুর নীতিঘেঁষা এই বাস্তব কাহিনিটিতে কুশিক্ষা, সঙ্গ, অভিভাবকের প্রশ্রয় ও অমনোযোগিতায় ধনীর সন্তানের জীবনের দুঃখজনক পরিণাম এবং দঃখ দুর্দশা ভোগের পর পুনরায় ভাল মানুষ হয়ে ওঠার দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে। - 'আলালের ঘরে দুলাল' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ছিলেন ধনির আদুরের সন্তান 'মতিলাল'। - এই উপন্যাসে আরো একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে 'মোকজান মিঞা বা ঠকচাচা'। প্যারীচাঁদ মিত্র: - ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম। - তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী। - তাঁর ছন্দনাম “টেকচাঁদ ঠাকুর”। - ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।
• 'সীতারাম' উপন্যাস টি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। • 'কুহেলিকা' উপন্যাস টি হলো কাজী নজরুল ইসলাম।
উৎস: ১) বাংলাপিডিয়া। ২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।