বাংলা সাহিত্য MCQ
‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে’ - আলাওল রচিত কোন গ্রন্থে আছে?
সঠিক উত্তর
পদ্মাবতী
সঠিক উত্তর: পদ্মাবতী
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• পদ্মাবতী:
- এটি একটি ইতিহাসমিশ্রিত রোম্যান্টিক প্রেমকাব্য।
- এটি ১৬৪৮ সালে প্রকাশিত হয়।
- কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে আলাওলের শ্রেষ্ঠ রচনা - পদ্মাবতী।
- নাগরিক শিক্ষা, বৈদগ্ধ্য রূপ ও অভিপ্রায় তাঁর এ কাব্যের ভাব-ভাষা-রুচিতে প্রভাব বিস্তার করেছে।
- ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে’ - আলাওল রচিত 'পদ্মাবতী' গ্রন্থের রূপ বর্ণনা খণ্ডে আছে।
• আলাওল:
- তিনি (আনুমানিক) ১৬০৭ সালে জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম; মতান্তরে ফতেহাবাদ পরগনা, ফরিদপুর এ জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও পণ্ডিত। বাংলা, সংস্কৃত, পারসি ও আরবি ভাষা জানতেন।
- আলাওল মগরাজের সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
- আরাকানে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন - কোরেশী মাগন ঠাকুর।
- এ পর্যন্ত আলাওলের ৭টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। গ্রন্থগুলো হলো:
→ পদ্মাবতী,
→ সয়ফুলমূলক বদিউজ্জামাল,
→ হপ্তপয়কর,
→ সিকান্দরনামা,
→ তোহ্ফা বা তত্ত্বোপদেশ,
→ রাগতালনামা,
→ দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ 'সতীময়না ও লোর চন্দ্রাণী'।
- ১৬৮০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়।
অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- পদ্মাবতী সঠিক
- রাগতালনামা
- সতীময়না ও লোর চন্দ্রাণী
- হপ্তপয়কর
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00