মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে’ - আলাওল রচিত কোন গ্রন্থে আছে?

সঠিক উত্তর

পদ্মাবতী

সঠিক উত্তর: পদ্মাবতী

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পদ্মাবতী:
- এটি একটি ইতিহাসমিশ্রিত রোম্যান্টিক প্রেমকাব্য।
- এটি ১৬৪৮ সালে প্রকাশিত হয়।
- কবি মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য 'পদুমাবৎ' অবলম্বনে আলাওলের শ্রেষ্ঠ রচনা - পদ্মাবতী।
- নাগরিক শিক্ষা, বৈদগ্ধ্য রূপ ও অভিপ্রায় তাঁর এ কাব্যের ভাব-ভাষা-রুচিতে প্রভাব বিস্তার করেছে।
- ‘তাম্বুল রাতুল হৈল অধর পরশে’ - আলাওল রচিত 'পদ্মাবতী' গ্রন্থের রূপ বর্ণনা খণ্ডে আছে।

আলাওল:
- তিনি (আনুমানিক) ১৬০৭ সালে জোবরা গ্রাম, হাটহাজারি, চট্টগ্রাম;  মতান্তরে ফতেহাবাদ পরগনা, ফরিদপুর এ জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত কবি ও পণ্ডিত। বাংলা, সংস্কৃত, পারসি ও আরবি ভাষা জানতেন।
- আলাওল মগরাজের সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
- আরাকানে আলাওলকে কাব্য রচনায় উৎসাহিত করেন - কোরেশী মাগন ঠাকুর।
- এ পর্যন্ত আলাওলের ৭টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়। গ্রন্থগুলো হলো:
→ পদ্মাবতী,
→ সয়ফুলমূলক বদিউজ্জামাল,
→ হপ্তপয়কর,
→ সিকান্দরনামা,
→ তোহ্ফা‌ বা তত্ত্বোপদেশ,
→ রাগতালনামা,
→ দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ 'সতীময়না ও লোর চন্দ্রাণী'।
- ১৬৮০ খ্রিষ্টাব্দে তাঁর মৃত্যু হয়।

অভিসম্বন্ধ: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পদ্মাবতী সঠিক
  2. রাগতালনামা
  3. সতীময়না ও লোর চন্দ্রাণী
  4. হপ্তপয়কর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড