• 'টালা অভিনয়' মীর মশাররফ হোসেন রচিত - প্রহসন। - এটি ১৮৯৭ সালে প্রকাশিত হয়।
• মীর মশাররফ হোসেন: - ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম। - তিনি ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। - তিনি ছাত্রাবস্থায় 'সংবাদ প্রভাকর' ও কুমারখালির 'গ্রামবার্তা প্রকাশিকা'র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। - 'গ্রামবার্তা প্রকাশিকা'র সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। - তিনি 'আজিজননেহার' ও 'হিতকরী' নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। - তিনি ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। - তিনি 'গাজী মিয়াঁ' ছদ্মনামে লিখতেন। - তাঁর প্রথম গ্রন্থ 'রত্নবতী'(১৮৬৯)। এটি কোন মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
• তাঁর রচিত নাটক: - বসন্তকুমারী, - জমীদার দর্পণ, - বেহুলা গীতাভিনয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; 'টালা অভিনয়' প্রহসন ।