• কাজী নজরুল ইসলাম: - কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। - ছেলেবেলায় তিনি লেটো গানের দলে যোগ দেন। - পরে বর্ধমান ও ময়মনসিংহের ত্রিশাল থানার দরিরামপুর হাই স্কুলে লেখাপড়া করেন। - ১৯১৭ সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান। - তাঁকে ‘বিদ্রোহী কবি' বলা হয়। - মাত্র চল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। - বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং পরে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। - তাঁকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়।
• তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে রয়েছে: - অগ্নিবীণা, - বিষের বাঁশি, - ছায়ানট, - প্রলয়শিখা, - চক্রবাক, - সিন্ধুহিন্দোল।
• কাজী নজরুল ইসলাম এর উপন্যাস- - বাধন-হারা, - মৃত্যুক্ষুধা, - কুহেলিকা,
• কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থগুলো হলো - - ব্যথার দান (১৯২২), - রিক্তের বেদন (১৯২৫) ও - শিউলিমালা (১৯৩১)। • তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: - যুগবাণী, - দুর্দিনের যাত্রী।
• ১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়। গ্রন্থগুলো হচ্ছে - - যুগবাণী, - বিষের বাঁশি, - ভাঙ্গার গান, - প্রলয় শিখা ও - চন্দ্রবিন্দু।
- ২৯শে আগস্ট ১৯৭৬ সালে কবি ঢাকার পি.জি. হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। - ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ-সংলগ্ন প্রাঙ্গণে তাঁকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা সাহিত্য - ৯ম-১০ম শ্রেণি।