'শশী ও কুসুম' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কোন উপন্যাসের চরিত্র?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুতুল নাচের ইতিকথা
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুতুল নাচের ইতিকথা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'শশী ও কুসুম' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'পুতুল নাচের ইতিকথা' উপন্যাসের চরিত্র।
--------------------------------------
• ‘পুতুল নাচের ইতিকথা’:
- মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ (১৯৩৬) একটি মনস্তাত্ত্বিক উপন্যাস।
- উপন্যাসটি গ্রামীণ সমাজের ক্ষয়িষ্ণুতা, নিয়তির অমোঘ প্রভাব এবং মানুষের অসহায়ত্ব ফুটিয়ে তোলে।
- উপন্যাসে ডাক্তার শশীর চোখের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের জীবন, সম্পর্ক এবং কুসুমের প্রতি তার প্রেমের গল্প চিত্রিত হয়েছে।
- এখানে মানুষ যেন নিয়তির হাতে পুতুলের মতো, যারা নিজের ইচ্ছা মতো জীবনের পথ পরিবর্তন করতে পারে না।
- শশীর দ্বিধা, কুসুমের রহস্যময়তা এবং গ্রামীণ জীবনের জটিলতা উপন্যাসের মূল উপজীব্য।
- এটি মানুষের ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা এবং সমাজ ও নিয়তির প্রভাবকে প্রতিফলিত করে।
--------------------
• মানিক বন্দ্যোপাধ্যায়:
- মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রখ্যাত কথাসাহিত্যিক।
- তিনি ১৯০৮ সালের ২৯ মে বিহারের সাঁওতাল পরগনার দুমকা শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম প্রবোধকুমার।
- ‘মানিক’ ছিল তাঁর পারিবারিক ডাকনাম।
- তাঁর পিতা হরিহর বন্দ্যোপাধ্যায় সেটেলমেন্ট বিভাগে চাকরি করে জীবনের শেষদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদ থেকে অবসর গ্রহণ করেন।
- পিতার চাকরির কারণে তাঁকে জীবনের শুরুর দিকে দেশের বিভিন্ন স্থানের স্কুলে পড়াশোনা করতে হয়—দুমকা, আড়া, সাসারাম, কলকাতা, ব্রাহ্মণবাড়িয়া, বারাসাত, টাঙ্গাইল ও মেদিনীপুরে।
- শেষ পর্যন্ত তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ১৯২৬ সালে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন।
- মানসিক ও বৌদ্ধিক বিকাশের প্রথম পর্যায়ে তিনি ফ্রয়েড, ইয়ুং ও অ্যাডলারের মনোবৈজ্ঞানিক চিন্তাধারায় প্রভাবিত হলেও পরবর্তী সময়ে তাঁর সাহিত্যচিন্তায় মার্কসবাদের প্রভাব গভীরভাবে প্রতিফলিত হয়।
- ১৯৫৬ সালের ৩ ডিসেম্বর কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে।
• তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (প্রথম);
- অহিংসা;
- স্বাধীনতার স্বাদ;
- আরোগ্য;
- পদ্মানদীর মাঝি;
- দিবারাত্রির কাব্য;
- পুতুলনাচের ইতিকথা।
• তাঁর ঐতিহাসিক ছোটগল্প হচ্ছে:
- অতসী মামী
- প্রাগৈতিহাসিক,
- সরীসৃপ,
- বৌ,
- সমুদ্রের স্বাদ।
উৎস:
‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন