• বিসর্গ সন্ধি: সংস্কৃত সন্ধির নিয়মে পদের অন্তস্থিত র্ ও স্ অনেক ক্ষেত্রে অঘোষ উষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনিরূপে উচ্চারিত হয় এবং তা বিসর্গ (ঃ) রূপে লেখা হয়। - র্ ও স্ বিসর্গ ব্যঞ্জনধ্বনিমালার অন্তর্গত। সে কারণে বিসর্গ সন্ধি ব্যঞ্জনসন্ধির অন্তর্গত। - বস্তুত বিসর্গ র্ এবং স্ এর সংক্ষিপ্ত রূপ। - বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে: ১. র্ - জাত বিসর্গ ও ২. স্ - জাত বিসর্গ। বিসর্গের সাথে অর্থাৎ র্ ও স্ - এর সাথে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
• কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ: - বাচঃ + পতি = বাচস্পতি, - ভাঃ + কর = ভাস্কর, - অহঃ + নিশা= অহর্নিশ, - অহঃ + অহ = অহরহ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।