মেধাবী
Toggle menu

'সাহিত্যরত্ন' উপাধিটি কোন সাহিত্যিকের?

সঠিক উত্তর
মোহাম্মদ নজিবর রহমান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সাহিত্যে অবদানের জন্য মোহাম্মদ নজিবর রহমান ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 

অন্যদিকে কিছু সাহিত্যিকের উপাধি নিম্নরূপ-
আব্দুল করিম      –     সাহিত্য বিশারদ
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়    –     সাহিত্য সম্রাট
মোজাম্মেল হক      –     শান্তিপুরের কবি
আব্দুল কাদির      –     ছান্দসিক কবি
কাজী নজরুল ইসলাম      –     বিদ্রোহী কবি
ঈশ্বর গুপ্ত      –     যুগসন্ধিক্ষণের কবি
গোবিন্দ দাস      –     স্বভাব কবি
গোলাম মোস্তফা      –     কাব্য সুধাকর
-----------------------------------------------

ঔপন্যাসিক মোহাম্মদ নজিবর রহমান (১৮৬০-১৯২৩) পাবনা জেলার শাহজাদপুরের চরবেলতৈল গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজিবর রহমান  ইসমাইল হোসেন সিরাজীর (১৮৮০-১৯৩১) প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রতী হন।
- প্রথম সামাজিক  উপন্যাস আনোয়ারা (১৯১৪) লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন।
তাঁর অন্যান্য উপন্যাস:
- প্রেমের সমাধি (১৯১৫),
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমণি (১৯১৭),
- পরিণাম (১৯১৮),
- গরীবের মেয়ে (১৯২৩),
- দুনিয়া আর চাইনা (১৯২৪) ও
- মেহেরুন্নিসা। 

দুটি আলোচনা গ্রন্থ
- বিলাতী বর্জন রহস্য (১৯০৪) ও
- সাহিত্য প্রসঙ্গ (১৯০৪)

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ইসমাইল হোসেন সিরাজী
মোহাম্মদ নজিবর রহমান সঠিক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আব্দুল করিম

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড