তিনি মুসলিম সাহিত্য সমাজের অন্যতম কর্ণধার হিসেবে 'বুদ্ধির মুক্তি' আন্দোলন গড়ে তোলেন। - এ আন্দোলনের মুখপত্র শিখা পত্রিকা। - আবুল ফজল শিখা পত্রিকার ৫ম সংখ্যা সম্পাদনা করেন। - আবুল ফজল উপন্যাস, ছোটগল্প, নাটক, আত্মকথা, ধর্ম, ভ্রমণকাহিনী ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন।
তাঁর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: - চৌচির - প্রদীপ ও পতঙ্গ - মাটির পৃথিবী - বিচিত্র কথা - রাঙ্গা প্রভাত - রেখাচিত্র - দুর্দিনের দিনলিপি প্রভৃতি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।