মেধাবী
Toggle menu

দিলওয়ার রচিত ‘রক্তে আমার অনাদি অস্থি’ একটি-

সঠিক উত্তর
কবিতা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘রক্তে আমার অনাদি অস্থি’ দিলওয়ার রচিত কবিতা। কবিতাটি ১৯৮১ সালে সিলেট থেকে প্রকাশিত হয়।
• সাগরদুহিতা ও নদীমাতৃক বাংলাদেশের বন্দনাই কবিতাটির মূল আলোচ্য বিষয়।
• এই কবিতায় কবি পদ্মানদীর যৌবন কামনা করেছেন। যমুনা নদীর প্রেম কামনা করেছেন।

---------------------
• দিলওয়ার:
- কবি দিলওয়ার ১৯৩৭ সালের ১লা জানুয়ারি সিলেটের সুমরা নদীর দক্ষিণে ভার্থখলায় জন্মগ্রহণ করেন।
- সিলেটের সাপ্তাহিক ‘যুগভেরী’ পত্রিকায় ১৯৪৯ সালে তাঁর প্রথম কবিতা ‘সাইফুল্লাহ হে নজরুল’ ছাপা হয়।
- তাঁর প্রকৃত নাম ‘দিলওয়ার খান’। প্রথম কাব্যগ্রন্থ ‘জিজ্ঞাসা’ (১৯৫৩) দিলওয়ার খান নামেই লেখেন। এর পরে তিনি নামের শেষে ‘খান’ শব্দ বাদ দেন।

• তাঁর রচিত কবিতা গ্রন্থগুলো হলো:
- জিজ্ঞাসা,
- ঐকতান,
- উদ্ভিন্ন উল্লাস।

• গানের বই:
- পূবাল হাওয়া,
- বাংলা তোমার আমার।

• শিশু-সাহিত্য:
- দিলওয়ারের শতছড়া,
- ছড়ায় অআ কখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নাটক
উপন্যাস
গানের বই
কবিতা সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড