উপমান কর্মধারয় সমাস: উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। এই সমাসে একটা বিশেষণ পদ থাকে। তুষারশীতল = তুষার ন্যায় শীতল কুসুমকোমল = কুসুমের ন্যায় কোমল তুষারধবল = তুষারের ন্যায় ধবল রক্তলাল = রক্তের ন্যায় লাল
উপমিত কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। পুরুষসিংহ = পুরুষ সিংহের ন্যায় চাঁদমুখ = চাঁদের ন্যায় মুখ রক্তকমল = কমল রক্তের ন্যায় পদ্মাসন = আসন পদ্মের ন্যায়
রূপক কর্মধারয় সমাস: উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান ও উপেময় পদের যে সমাস হয় তাকে রূপল কর্মধারয় সমাস বলে। যেমনঃ - বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু -মন রূপ মাঝি= মনমাঝি - প্রাণ রূপ পাখি = প্রাণপাখি - দিল রূপ দরিয়া = দিলদরিয়া - শোক রূপ অনল= শোকানল
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। আয়কর = আয়ের উপর কর মৌমাছি = মৌ আশ্রিত মাছি উর্ণাজাল= উর্ণা নির্মিত জাল জয়পতাকা = জয় সূচক পতাকা