• কর্মধারয় সমাস: যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। যেমন: - যিনি মাস্টার তিনিই সাহেব = মাস্টার সাহেব। - নীল যে পদ্ম = নীলপদ্ম। - যে শান্ত সেই শিষ্ট = শান্তশিষ্ট। - যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা। - যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।