উপপদ তৎপুরুষ সমাস: - কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। - এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে। যেমন: 'পকেট মারে যে= পকেট্মার' বর্ণ চুরি করে যে - বর্ণচোরা; গায়ে পড়া এক্সে - গায়েপড়া; শিরো ধার্য যা - শিরোধার্য; দ্রুত গমন করে যে - দ্রুতগামী; জাদু করে যে - জাদুকর ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।