• অর্থ অনুসারে শব্দ তিন প্রকার। যথা: - যৌগিক শব্দ, - রূঢ়ি শব্দ, - যোগরূড় শব্দ।
যোগরূড় শব্দ: সমাস নিষ্পন্ন যেসব শব্দ, সমস্যমান পদস্মূহের অর্থের অনুগামী না হয়ে অন্য এক বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেসব শব্দকে যোগরূঢ় শব্দ বলে। যেমন: - যা পঙ্কে বা কাদায় জন্মে - পঙ্কজ। কিন্তু ব্যবহারিক অর্থ পদ্ম।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।