⇒ দ্বিগু সমাস: যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। যেমন: - সব রত্নের সমাহার = নবরত্ন। - সপ্ত অহের সমাহার = সপ্তাহ।
অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। যেমন: - ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল; - তে (তিন) মাথার সমাহার = তেমাথা; - পঞ্চ ঋষির সমাহার = পঞ্চর্ষি; - শত অব্দের সমাহার = শতাব্দী।