‘এবার বাঁশিটি বাজানো হোক।’- কোন বাচ্যের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভাববাচ্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: ভাববাচ্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'এবার বাঁশিটি বাজানো হোক'।- বাক্যটি ভাববাচ্যের উদাহরণ।
ভাববাচ্যঃ যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন,
- আমার যাওয়া হলো না।
- কোথা থেকে আসা হলো।
কর্তাবাচ্যঃ যে বাক্যে কর্তা ক্রিয়াকে অনুসরণ করে তাকে কর্তাবাচ্য বলে।
যেমন,
- আমি আগামীকাল বাড়ি ফিরব।
- শরতে শিউলি ফোটে।
কর্মবাচ্যঃ যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন,
- চিঠিটা পড়া হয়েছে।
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন