• নবান্ন: - বিজন ভট্টাচার্য রচিত নাটক। - 'নবান্ন' (১৯৪৪) পঞ্চাশের মন্বন্তরের পটভূমিকায় কৃষক জীবনের দুঃখ দুর্দশা ও জীবন সংগ্রামের কাহিনি অবলম্বনে রচিত নাটক। - অনেকে দীনবন্ধুর 'নীল-দর্পণে'র সঙ্গে এর তুলনা করেছেন। - এ নাটকটি ভারতীয় গণনাট্য সঙ্ঘ ১৯৪৪ সালে প্রথম অভিনয় করেন। - তখন থেকেই 'নবান্ন' নতুন বাংলা নাটকের অগ্রদূত রূপে গণ্য হয়। - পঞ্চাশের মন্বন্তর, সমকালীন জাতীয় আন্দোলন, মেহনতি মানুষের চাহিদা প্রেক্ষাপটে গ্রামীণ কৃষক সমাজের দুঃখ-দুদর্শা, তাদের সংগ্রাম, সফলতা-ব্যর্থতা ইত্যাদি এই নাটকের মূল সুর।
• বিজন ভট্টাচার্য: - তিনি ১৯০৬ সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন নাট্যকার, অভিনেতা। - তিনি ছিলেন নবনাট্য আন্দোলনের পথিকৎ। - ১৯৪২ সালে সক্রিয় কর্মী হিসেবে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। - এছাড়া তিনি ভারত ছাড় আন্দোলন, জনযুদ্ধ-নীতি প্রচার, ফ্যাসিবাদ বিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘ স্থাপন এবং প্রগতি লেখক সঙ্ঘ এবং ভারতীয় গণনাট্য সঙ্ঘ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। - ১৯৭৮ সালের ১৯ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত নাটক: - নবান্ন, - জনপদ, - কলঙ্ক, - মরাচাঁদ, - অবরোধ, - গোত্রান্তর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।