• ‘আমার বাড়ি আমার খামার’ একটি স্থায়ী দারিদ্র্য বিমোচন মডেল। - প্রতিটি বাড়িকেই অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। - ভূমিহীন অর্থাৎ শূন্য থেকে ৫০ শতক জমির মালিক, চরাঞ্চল/অনগ্রসর এলাকায় এক একর জমির মালিক, সর্বোপরি দরিদ্র বলে সর্বজন স্বীকৃত মানুষই এ প্রকল্পের আওতাভুক্ত হবে।
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট-১ এ ‘সর্বত্র সব ধরনের দারিদ্র্যের অবসান’, অভীষ্ট-২ এ ‘ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা ও উন্নত পুষ্টিমান অর্জন, টেকসই কৃষির প্রসার’ এবং অভীষ্ট-৫ এ ‘লিঙ্গ সমতা অর্জন এবং নারী ও মেয়েদের ক্ষমতায়ন’ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রকল্পটি সকল জেলার সকল ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে।
• প্রকল্পটির বিশেষ বৈশিষ্ট্য হলো নিজস্ব স্থায়ী পুঁজি সৃষ্টি ও তার স্থায়ী ব্যবহারের মাধ্যমে কৃষি ও অকৃষি উৎপাদন ও আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত সারা দেশে ১২,০৪৬৫ টি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে।
• প্রকল্পের আওতায় গঠিত গ্রাম উন্নয়ন সমিতি ও তার স্থায়ী তহবিল ব্যবস্থাপনার জন্যে সরকার ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রতিষ্ঠা করেছে।