মূল বিষয়বস্তুতে যান

‘ময়ূরকণ্ঠী’ রম্য-রচনামূলক গ্রন্থটি কার রচনা?

সঠিক উত্তর

সৈয়দ মুজতবা আলী

সঠিক উত্তর: সৈয়দ মুজতবা আলী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ‘ময়ূরকণ্ঠী’:
- ‘ময়ূরকণ্ঠী’ সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ সংকলন।
- এই গ্রন্থের অধিকাংশ লেখা 'আনন্দবাজার', 'বসুমতী' ও 'দেশ'-এ বেরিয়েছিল। কোনো কোনো লেখা তাঁর রচিত 'দেশে বিদেশে' গ্রন্থের চেয়েও পুরনো।
- এই গ্রন্থের উল্লেখযোগ্য রচনা হলো: গুরুদেব, পাণ্ডা, বড় দিন, বন, গীত-রহস্য, বর্বর জর্মন ইত্যাদি।
- প্রবন্ধগুলো রম্য-রচনা সাহিত্যের অন্তর্ভুক্ত।

---------------------
• সৈয়দ মুজতবা আলী:
- তিনি ছিলেন  শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৬ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন। কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল এই গ্রন্থখানি।
- তাঁর একটি অনবদ্য গ্রন্থ 'পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা'।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।
 
• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।
 
• তাঁর রচিত রম্য-রচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী।
 
• তাঁর রচিত ছোটগল্পগ্রন্থ:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘ময়ূরকণ্ঠী’ গ্রন্থের ভূমিকা ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রামরাম বসু
  2. এস ওয়াজেদ আলি
  3. সৈয়দ মুজতবা আলী সঠিক
  4. মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল