মূল বিষয়বস্তুতে যান

‘মহিম ও সুরেশ’ চরিত্র দুটি কোন উপন্যাসের?

সঠিক উত্তর

গৃহদাহ

সঠিক উত্তর: গৃহদাহ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘মহিম ও সুরেশ’ এই দুই চরিত্র - গৃহদাহ উপন্যাসের।

• ‘গৃহদাহ' (১৯২০) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস।

মাসিক ‘ভারতবর্ষে' প্রকাশিত হয়। মহিম ও সুরেশ দুই পুরুষের প্রতি অচলার আকর্ষণ-বিকর্ষণ এই উপন্যাসের কেন্দ্রীয় উপকরণ।

বিবাহ-বহির্ভূত কথিত অসামাজিক প্রেমের কাহিনিটি নিপুণ ঘটনা সংস্থানে ও বর্ণনার মনস্তাত্ত্বিক সূক্ষ্মতার দ্বারা সমস্যায়িত হয়ে উঠেছে। এই উপন্যাসে শরৎচন্দ্র হিন্দু বিধবা মৃণালকে আদর্শ হিসেবে রূপায়িত করেছেন।

• ‘চরিত্রহীন' (১৯১৭) প্রথমে ‘যমুনা’ পত্রিকায় কিছুটা প্রকাশিত হয়। প্রথা বর বহির্ভূত প্রেম ও নারী-পুরুষের সম্পর্ক নিয়ে রচিত এই উপন্যাস বাংলা সাহিত্যে এক সময় প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল । সতীশ ও সাবিত্রী, দিবাকর ও কিরণময়ীর তৎকালীন এবং বর্তমান সমাজ অননুমোদিত সম্পর্ক কাহিনির মুখ্য আকর্ষণ। উপন্যাসের নামকরণ তাই ‘চরিত্রহীন’।

• 'ছবি' (১৯২০) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ। ছবি, বিলাসী ও মামলার ফল এই তিনটি গল্পের সংকলন। 'ছবি' গল্পের ঘটনাস্থল ব্রহ্মদেশ। চিত্রকর বা-থিন এবং ধনীকন্যা মাশায়ের গভীর প্রেম এই গল্পের বিষয়বস্তু।

‘দত্তা’ (১৯১৮) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সুখপাঠ্য প্রেমের উপন্যাস। এই উপন্যাসটি ‘বিজয়া’ নামে নাট্যায়িত হয়। উল্লেখযোগ্য চরিত্র: বিজয়া, নারেন, রাসবিহারী, বনমালী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. চরিত্রহীন
  2. গৃহদাহ সঠিক
  3. ছবি
  4. দত্তা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল