মেধাবী
Toggle menu

‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ’- উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন প্রবন্ধের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর
সভ্যতার সংকট

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সভ্যতার সংকট:- 'সভ্যতার সংকট' (১৯৪১) রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ গদ্যরচনা। - এই ক্ষুদ্র কিন্তু অসামান্য প্রবন্ধে ইউরোপীয় সভ্যতা ও ভারতবর্ষে ইংরেজ শাসনের তীব্র সমালোচনা ও মানবতার প্রতি গভীর আস্থা প্রকাশিত। - ‘ঐ মহামানব আসে' গানটি এই পুস্তিকার অন্তর্ভুক্ত। - তাছাড়া এখানেই তিনি বলেছেন: ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।' - "সভ্যতার সংকট" প্রবন্ধটি "কালান্তর" প্রবন্ধগ্রন্থের অন্তর্ভুক্ত।- তাই প্রশ্নে প্রবন্ধের কথা উল্লেখ থাকলে উত্তর হবে ‘সভ্যতার সংকট’ আর প্রবন্ধগ্রন্থের কথা বললে উত্তর হবে ‘কালান্তর’।-------------------------• রবীন্দ্রনাথ ঠাকুর:- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।• তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ:- পঞ্চভূত,- বিচিত্র প্রবন্ধ,- সাহিত্য,- মানুষের ধর্ম,- কালান্তর,- সভ্যতার সংকট।উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কর্মযজ্ঞ
মানুষের ধর্ম
শিক্ষা ও সংস্কৃতি
সভ্যতার সংকট সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা সাহিত্য
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড