মেধাবী
Toggle menu

'লাইলী মজনু' কাব্যের উপাখ্যান কোন দেশের?

সঠিক উত্তর
ইরান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দৌলত উজির বাহরাম খান রচিত 'লায়লী মজনু'র রচনাকাল নিয়ে মতভেদ আছে।
- আহমদ শরীফের মতে ১৫৪৩-১৫৫৩; শহীদুল্লাহ্র মতে ১৬৬৯ খ্রিষ্টাব্দে রচিত।
- বাহরাম খান চট্টগ্রাম-অধিপতি নিজাম শাহ সুরের রাজত্বকালে বর্তমান ছিলেন।
- 'লায়লী-মজনু' কাব্য পারসি কবি জামির (মৃত্যু ১৪৯২ খ্রিষ্টাব্দ) 'লায়লী-মজনু' কাব্যের ভাবানুবাদ।

- তবে কাহিনিতে স্বাধীন কল্পনা ও উপস্থাপনায় প্রচুর সংস্কৃত শব্দ, উপমা, রূপক সৃষ্টি করেছেন।
- গ্রন্থটি আদি রসাত্মক।
- আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রবৃত্তি প্রাধান্য পেয়েছে।
- আমিরপুত্র কয়েস বণিককন্যা লায়লার প্রেমে পাগলপ্রায় হয়।
- লায়লীও কয়েসকে ভালোবাসে কিন্তু তাকে বিয়ে দেয়া হয় অন্যত্র। তারপরও উভয়ের আকর্ষণ এতোই তীব্র থাকে যে, মৃত্যুর মধ্য দিয়ে তার সমাপন ঘটে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ইরাক
ইরান সঠিক
সৌদি আরব
ইয়েমেন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড