মেধাবী
Toggle menu

'করতে > কত্তে' - কী ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?

সঠিক উত্তর
র- কার লোপ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ব্যঞ্জনচ্যুতি :
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লােপ পায়।
এরূপ লােপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন- বউদিদি> বউদি, বড়দাদা > বড়দা ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি: 
শব্দ-মধ্যে কোনাে কোনাে সময় কোনাে ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি।
যেমন- কবাট > কপাট, ধােবা > ধােপা, ধাইমা > দাইমা ইত্যাদি।

• দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা: 
শব্দের কোন ব্যঞ্জন দ্বিত্ব হলে, অর্থাৎ দুইবার উচ্চারিত হলে তাকে দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্বতা বলে। মূলত জোর দেয়ার জন্য দ্বিত্ব ব্যঞ্জন হয়।
যেমন, পাকা˃ পাক্কা, সকাল˃ সক্কাল।

• র- কার লোপ: 
আধুনিক চলিত বাংলায় অনেক ক্ষেত্রে র- কার লোপ পায় এবং পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয়। 
যেমন, তর্ক > তক্ক, করতে > কত্তে ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

ব্যঞ্জনচ্যুতি
ব্যঞ্জন বিকৃতি
ব্যঞ্জনদ্বিত্বতা
র- কার লোপ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড