মেধাবী
Toggle menu

‘কানাকানি’ কোন সমাস?

সঠিক উত্তর
ব্যতিহার বহুব্রীহি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে, তাকে বহুব্রীহি সমাস বলে।

ব্যতিহার বহুব্রীহি সমাস:
- ক্রিয়ার পারস্পরিকতা বুঝাতে যে সমাস হয়, তাকে ব্যতিহার বহুব্রীহি সমাস বলা হয়।
যেমন:
- হাতে হাতে যে যুদ্ধ =হাতাহাতি,
- কানে কানে যে কথা’ = কানাকানি,
- গালে গালে যে লড়াই = গালাগালি,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি,
- ঘুষিতে ঘুষিতে যে লড়াই = ঘুষাঘুষি,
- কোলে কোলে যে মিলন = কোলাকুলি,
- দন্তে দন্তে যে যুদ্ধ = দন্তাদন্তি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

মধ্যপদলোপী বহুব্রীহি
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যতিহার বহুব্রীহি সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড