⇒ সত্যেন্দ্রনাথ দত্ত: - সত্যেন্দ্রনাথ দত্ত কবি ও ছান্দসিক। - কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। - সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্য 'ছন্দের জাদুকর' বা 'ছন্দের রাজা' হিসেবে খ্যাত। - সত্যেন্দ্রনাথ দত্তের কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সবিতা, - সন্ধিক্ষণ, - বেণু ও বীণা, - কুহু ও কেকা, - তুলির লিখন, - হোমশিখা, - অভ্র-আবীর, - হসন্তিকা, - বেলা শেষের গান, - বিদায় আরতি ইত্যাদি।
• তাঁর রচিত অনুবাদকাব্য: - তীর্থ রেণু, - মণি মঞ্জুষা।
অন্যদিকে, - সমরেশ বসু ব্যবহৃত ছদ্মরনাম - কালকূট। - দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার এর ছদ্মনাম - দৃষ্টিহীন। - মানিক বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম 'প্রবোধকুমার'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং লাইভ এমসিকিউ লেকচার।