‘ইরফান মণ্ডল’ ও ‘লালু’ কোন উপন্যাসের চরিত্র?
সঠিক উত্তর
সঠিক উত্তর: নদীবক্ষে
সঠিক উত্তর
সঠিক উত্তর: নদীবক্ষে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
⇒ 'নদীবক্ষে' উপন্যাস:
- কৃষক পরিবারকে কেন্দ্র করে কাজী আবদুল ওদুদ রচিত উপন্যাস 'নদীবক্ষে'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৮ সালে। এটি যতটুকু উপন্যাস তার চেয়ে বেশি সমাজচিত্র।
- গ্রামীণ সমাজের কলহ, বিবাদ, দ্বন্দ্ব আবার মিলনের কথা চারটি কৃষক পরিবারকে কেন্দ্র করে এই গ্রন্থে বর্ণিত হয়েছে।
- উপন্যাসের চরিত্র: জমির শেখ, ইরফান মণ্ডল, লালু, মতি প্রমুখ।
⇒ কাজী আবদুল ওদুদ:
- কাজী আবদুল ওদুদ একজন বাঙালি প্রাবন্ধিক, বিশিষ্ট সমালোচক, নাট্যকার ও জীবনীকার ছিলেন।
- তিনি বৃহত্তর ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলার) পাংশায় একটি নিম্ন - মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- ১৯৭০ সালের ১৯ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
তাঁর সাহিত্য কর্মগুলো হলো:
• প্রবন্ধ:
- শাশ্বত বঙ্গ,
- বাংলার জাগরণ,
- কবিগুরু গ্যেটে (১ম ও ২য় খণ্ড ১৩৫৩),
- কবিগুরু রবীন্দ্রনাথ (১ম খণ্ড ১৩৬৯, ২য় খণ্ড ১৩৭৬),
- হযরত মোহাম্মদ ও ইসলাম।
• উপন্যাস:
- আজাদ,
- নদীবক্ষে।
• তাছাড়া:
- মির পরিবার (গল্প),
- মানব বন্ধু (নাটক),
- পথ ও বিপথ (নাটক),
- তরুণ (গল্প),
• তার সম্পাদনায় সংকলিত জনপ্রিয় বাংলা অভিধান - ব্যবহারিক শব্দকোষ (১৯৫৩)।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন