• কর্মধারয় সমাস: যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: - আয়ের উপর কর = আয়কর। - সিংহ চিহ্নিত আসন = সিংহাসন; - হাসি মাখা মুখ = হাসিমুখ; - ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি; - প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়; - স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ।
এরূপ, সাহিত্যসভা, গোবরগণেশ, সংবাদপত্র, রাষ্ট্রনীতি, বৌভাত, ধর্মকার্য, মৌমাছি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।