মেধাবী
Toggle menu

'নিরর্থকভাবে' পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়েছে কোন বাক্যে?

সঠিক উত্তর
ন্যাকামিটা এখন রাখ।

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'ন্যাকামিটা এখন রাখ।'- এখানে 'টা' পদাশ্রিত নির্দেশক 'নিরর্থকভাবে' ব্যবহৃত হয়েছে।

পদাশ্রিত নির্দেশক:
বাংলা ভাষায় কিছু কিছু প্রত্যয় বা শব্দাংশ শব্দের শেষে ‍যুক্ত হয়ে পদটির নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
এগুলোকে পদাশ্রিত নির্দেশক বলে।

- নিরর্থকভাবেও টি/টা ব্যবহৃত হতে পারে।
যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি।
ন্যাকামিটা এখন রাখ।

- বিশেষ অর্থে, নির্দিষ্টতা জ্ঞাপনে 'তা', 'পাটি' যুক্ত হয়:
যেমন: আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।

- টাক, টুকু, টুক, টো : নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থেই ব্যবহৃত হয়।
যেমন- পোয়াটাক ‍দুধ দাও। (অনির্দিষ্ট)।

- নির্দেশক সর্বনামের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে সেগুলো সুনির্দিষ্ট হয়ে যায়।
যেমন- ওটি যেন কার তৈরি?

- ‘এক’-র সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে তা অনির্দিষ্টতা বোঝায়।
কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়।
যেমনঃ তিনটি টাকা, দশটি বছর।(নির্দিষ্ট সংখ্যক টাকা ও বছর, নির্দিষ্ট)

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আমার একপাটি জুতো ছিঁড়ে গেছে।
পোয়াটাক দুধ দাও।
ন্যাকামিটা এখন রাখ। সঠিক
ওটি যেন কার তৈরি?

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড