‘শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দূর্নীতি পরায়ণ হয় তাহলে আইন নিরর্থক’ - প্রদত্ত উক্তিটি করেছেন কোন দার্শনিক?
সঠিক উত্তর
প্লেটো
সঠিক উত্তর: প্লেটো
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
▪ মানুষের আচার-আচরণের, ভাল-মন্দের আলোচনাই হল নীতিশাস্ত্র। সর্বজন স্বীকৃত নৈতিক আদর্শই রাষ্ট্রীয় সংগঠনের আইনে পরিণত হয়। দেশের প্রচলিত আইন নৈতিকতা বিরোধী হলে তা অকেজো হয়ে যায়। কেননা কোনো রাষ্ট্রীয় আইন জনগণের নৈতিক মানদণ্ডের বিরোধী হলে তার বিরুদ্ধে গণআন্দোলনের আশঙ্কা থাকে।
▪ তাই প্লেটো তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থে বলেছেন, ‘শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন অনাবশ্যক, আর শাসক যদি দূর্নীতি পরায়ণ হয় তাহলে আইন নিরর্থক’।
▪ 'অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ' (“An uncontrolled bureaucracy is a threat to democracy”) - রিচার্ড ক্রসম্যান।
▪ ‘আইনের চোখে সকলে সমান’ - অধ্যাপক ডাইসি।
▪ ম্যাকিয়াভেলির মতে , "শাসক হবে সিংহের মতো সাহসী, শৃগালের মতো ধূর্ত।"
তথ্যসূত্র:- ব্রিটানিকা এবং পৌরনীতি ও সুশাসন, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন
রেফারেন্স মাত্র
- রিচার্ড ক্রসম্যান
- ম্যাকিয়াভেলি
- অধ্যাপক ডাইসি
- প্লেটো সঠিক
প্রশ্ন তথ্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00