মূল বিষয়বস্তুতে যান

'হৈমন্তী চুপ করিয়া রহিল' - বাক্যটির সঠিক নেতিবাচক রূপ কোনটি?

সঠিক উত্তর

হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।

সঠিক উত্তর: হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'হৈমন্তী চুপ করিয়া রহিল।'- বাক্যটির সঠিক নেতিবাচক রূপ-
'হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।'

অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে পরিবর্তনের সূত্র :
১. বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয়যােগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়া) নেতিবাচক করতে হবে।
২. হা-সূচক বাক্যকে না করতে হলে মুল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হবে।
৩. বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে।
৪. প্রয়ােজন মত বাক্যের অন্য শব্দকে 'না' সূচক বাক্যের প্রয়ােগের আওতাভুক্ত করতে হবে।
৫. 'না' বাচক ক্রিয়া ও ‘না’ বাচক শব্দ বা ‘না’ বাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা হা-সূচক ভাবটি বজায় রাখতে হয়।
যেমন:
অস্তিবাচক ; পাখিটা মরল।
নেতিবাচক : পাখিটা বাঁচল না ।
অস্তিবাচক ; এভাবে সমাজ অচল হয়ে পড়ে।
নেতিবাচক ; এভাবে সমাজ চলে না।
অস্তিবাচক : অনুপমার উচিত কাজ হয়েছে।
নেতিবাচক : অনুপমার অনুচিত কাজ হয়নি।
অস্তিবাচক : বাড়িটা তারা দখল করেছে।
নেতিবাচক : বাড়িটা তারা দখল না করে ছাড়েনি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না। সঠিক
  2. হৈমন্তী চুপ থাকিতে পারিল না।
  3. হৈমন্তী চুপ থাকিল না।
  4. কোনটি নয়

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস, চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল