• নিত্য সমাস: যে সমাসে সমস্যমান পদগুলো সর্বদা সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, সে সমাসকে নিত্য সমাস বলা হয়। এ সমাসের ব্যাসবাক্যের প্রারম্ভে 'অন্য' বা 'কেবল' প্রভৃতি শব্দ বসে। যেমন: - অন্য গ্রাম = গ্রামান্তর; - অন্য দেশ = দেশান্তর; - কেবল দর্শন = দর্শনমাত্র; - কেবল যাওয়া = যাওয়ামাত্র; - কেবল বলা = বলামাত্র।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।