‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে। স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়। অন্যদিকে, একুশে পদক প্রদান করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে। (সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)