ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্প
ঢাকা ও নারায়ণগঞ্জ শহরের মধ্যে অবস্থিত এবং
বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদী দ্বারা প্রকল্পটির বিস্তৃতি সীমা নির্ধারিত।
২২.৯ মিলিয়ন টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয় ১৯৬৪ সালে এবং কাজ সমাপ্ত হয় ১৯৬৮ সালে।
দ্বৈত উদ্দেশ্য বাস্তবায়নকারী পানি উত্তোলন কেন্দ্রটি শিমরাইলে অবস্থিত, যার সর্বমোট উত্তোলন ক্ষমতা ৪.২ কিউমেক।
ডিএনডি প্রকল্প বাস্তবায়নের ফলে ৪.৮৬০ হেক্টর জমিতে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।
সেচ সুবিধা পৌঁছে দেয়া গেছে ৬.০৭০ হেক্টর জমিতে, ৪.৮৬০ হেক্টর জমি থেকে পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন এবং ২.৪৭০ হেক্টর জমি থেকে পানির নিম্নগামী প্রবণতা কাজে লাগিয়ে নিষ্কাশন সম্ভব হচ্ছে। কিন্তু যেহেতু প্রকল্পটি ঢাকা শহরের সন্নিকটে অবস্থিত সেহেতু শহরায়ন ঘটেছে খুবই দ্রুত। স্বভাবতই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কৃষি উৎপাদন বৃদ্ধির কাজটির সাফল্য সন্তোষজনক নয়।
উৎস: বাংলা পিডিয়া।