বাংলা সাহিত্য MCQ
শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে 'কাঁদো, প্রিয় দেশ' প্রবন্ধগ্রন্থটি কার রচনা?
সঠিক উত্তর
অন্নদাশঙ্কর রায়
সঠিক উত্তর: অন্নদাশঙ্কর রায়
বিস্তারিত ব্যাখ্যা
এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'কাঁদো, প্রিয় দেশ' প্রবন্ধগ্রন্থ:
- শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে অন্নদাশঙ্কর রায় রচিত প্রবন্ধগ্রন্থ 'কাঁদো, প্রিয় দেশ'।
- 'কাঁদো, প্রিয় দেশ'-এর বারোটি লেখাই অশ্রুমাখা।
- এ অশ্রু শুধু ব্যক্তি শেখ মুজিবের জন্যে নয় বরং বাঙালি জাতি, বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির জন্যেও বটে।
- শেখ মুজিবকে অন্নদাশঙ্কর রায় বাঙালিত্বের শুদ্ধ প্রতীক হিসেবে কল্পনা করতেন। তাই তাঁর অকস্মাৎ প্রস্থান তার কাছে সমস্ত বাঙালির পতন হিসেবে প্রতিভাত।
• পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা যতদিন বহমান থাকবে ততদিনই শেখ মুজিবুর রহমানের কীর্তি সমুজ্জ্বল থাকবে বলে যে কীর্তিমান বাঙালির ছড়ায় ঐতিহাসিক উচ্চারণ ধ্বনিত হয়েছিল সেই অন্নদাশঙ্কর রায় ১৯৭৫ এর ১৫ আগস্টের নৃশংস নিধনযজ্ঞ দেখে চুপ থাকতে পারেননি। সবাই যখন মুখে কুলুপ এঁটে রেখেছিল তখন অন্নদাশঙ্কর অভীক-কণ্ঠে এই অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। শুধু তা-ই নয় বঙ্গবন্ধুর হত্যাকে 'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়' বলে বিদেশি বুদ্ধিজীবীদের নিশ্চুপতাকেও তিনি কঠোর ভাষায় সমালোচনা করেছেন।
উল্লেখ্য,
- ‘কাঁদো নদী কাঁদো’ নামে ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস রয়েছে।
» শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা সম্বলিত আরো কিছু সাহিত্যকর্ম:
• ‘দেয়াল’:
- হুমায়ূন আহমেদ রচিত একটি উপন্যাস রয়েছে ‘দেয়াল’ (২০১২) নামে।
» শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা সম্বলিত আরো কিছু সাহিত্যকর্ম:
• ‘দেয়াল’:
- হুমায়ূন আহমেদ রচিত একটি উপন্যাস রয়েছে ‘দেয়াল’ (২০১২) নামে।
- উপন্যাসের একটি আখ্যানে তিনি পঁচাত্তরের পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের ঘটনাবলি বর্ণনা করে ইতিহাসের নানা পরিবর্তনের ইতিবৃত্ত তুলে ধরেছেন।
• 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে':
• 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে':
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে' কাব্যগ্রন্থটির রচয়িতা শামসুর রাহমান।
- পঁচাত্তরের ১৫ আগস্ট পরিবারসহ শেখ মুজিবের নিহত হওয়ার ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হন এবং রচনা করেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ কবিতা ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’।
• 'পলাশী থেকে ধানমন্ডি':
• 'পলাশী থেকে ধানমন্ডি':
- 'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী।
- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন।
- চলচ্চিত্রটি ২০০৭ সালে মুক্তি পায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
সকল অপশন
রেফারেন্স মাত্র
- আবদুল গাফ্ফার চৌধুরী
- শামসুর রাহমান
- হুমায়ূন আহমেদ
- অন্নদাশঙ্কর রায় সঠিক
প্রশ্ন তথ্য
- বিষয়
- বাংলা সাহিত্য
- শ্রেণী
- বিসিএস
- মার্ক
- 1.00