• তৎপুরুষ সমাস: সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ: - দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত। - ছেলেকে ভুলানাে = ছেলে-ভুলানাে।
• সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ: - মধু দিয়ে মাখা = মধুমাখা। - চিনি দিয়ে পাতা = চিনিপাতা।
• কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন: - গরুর গাড়ি = গরুরগাড়ি। - তেলে ভাজা = তেলেভাজা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।