• পঞ্চমী তৎপুরুষ সমাস: যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। - সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। কোনো কোনো সময় পঞ্চমী তৎপুরুষ সমাসের ব্যাসবাক্যে ‘এর’, ‘চেয়ে’ ব্যবহৃত হয়। যেমন: - বদ থেকে জাত = বজ্জাত; - বিলাত থেকে ফেরত = বিলাতফেরত; - প্রাণের চেয়ে অধিক = প্রাণাধিক; - সত্য থেকে ভ্রষ্ট = সত্যভ্রষ্ট; - প্রাণের চেয়ে প্রিয় = প্রাণপ্রিয়; - জেল থেকে মুক্ত= জেলমুক্ত; - জেল থেকে খালাস = জেলখালাস; - পণ হতে মুক্তি = পণমুক্তি; - আগা থেকে গােড়া = আগাগােড়া; - পদ থেকে চ্যুত = পদচ্যুত ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।