মেধাবী
Toggle menu

‘যেমন কর্ম তেমন ফল।’- বাক্যে ব্যবহৃত শব্দ ‘যেমন-তেমন’ কোন পদ?

সঠিক উত্তর
সাপেক্ষ সর্বনাম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘যেমন কর্ম তেমন ফল।’- বাক্যে ব্যবহৃত ‘যেমন-তেমন’ শব্দটি সাপেক্ষ সর্বনামের দৃষ্টান্ত।

• সাপেক্ষ সর্বনাম:
পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে সাপেক্ষ সর্বনাম বলে।
যেমন: যারা-তারা, যে-সে, যেমন-তেমন ইত্যাদি।

অন্যান্য অপশন:
আত্মবাচক সর্বনাম: যেমন - নিজে (সে নিজে অঙ্কটা করছে), স্বয়ং ইত্যাদি।
অনির্দিষ্ট সর্বনাম: যেমন- কেউ, কোথাও, কিছু, একজন (একজন এসে খবরটা দেয়) ইত্যাদি।
পারস্পরিক সর্বনাম: পরস্পর, নিজেরা নিজেরা (যাবতীয় দ্বন্দ্ব নিজেরা নিজেরা মিটমাট করে নিন) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১ )।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আত্মবাচক সর্বনাম
অনির্দিষ্ট সর্বনাম
পারস্পরিক সর্বনাম
সাপেক্ষ সর্বনাম সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড