মূল বিষয়বস্তুতে যান

‘অন্নদামঙ্গল' কাব্য কোন যুগের কাব্য?

সঠিক উত্তর

মধ্যযুগ

সঠিক উত্তর: মধ্যযুগ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অন্নদামঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য। অনুমান করা হয়, এটি ১৭৫২-৫৩ সালে রচিত। এটি রচনা করেন মধ্যযুগের শেষ বড় কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এটি ১৮১৬ সালে গঙ্গাকিশাের ভট্টাচার্য প্রথম মুদ্রণ করেন। কাব্যটি তিন খণ্ডে বিভক্ত। ১ম খণ্ড-শিবায়ন অন্নদামঙ্গল, ২য় খণ্ড- বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল এবং ৩য় খণ্ড-মানসিংহ অন্নদামঙ্গল। প্রথম খণ্ডে প্রকাশ পেয়েছে- সীতার দেহত্যাগ এবং উমারূপে জন্মগ্রহণ, শিবের সঙ্গে বিয়ে, অন্নপূর্ণা মূর্তিধারণ ও কাশীপ্রতিষ্ঠা। দ্বিতীয় খণ্ডে প্রকাশ পেয়েছে- বিদ্যাসুন্দরের প্রণয়কাহিনি। ততীয় খণ্ডে প্রকাশ পেয়েছে- মানসিংহের যশাের গমন, রাজা প্রতাপাদিত্যের পরাজয় এবং ভবানন্দের দিল্লি গমন। প্রাচীন যুগের রচনা- 'চর্যাপদ' কাব্য সংকলন। মধ্যযুগের প্রথম রচনা- শ্রীকৃষ্ণকীর্তন। অন্ধকার যুগের রচনা- শূন্যপুরাণ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য-মোহসীনা নাজিলা

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. প্রাচীন যুগ
  2. অন্ধকার যুগ
  3. মধ্যযুগ সঠিক
  4. আধুনিক যুগ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল