মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

‘অনিলা দেবী’ কোন সাহিত্যিকের ছদ্মনাম?

সঠিক উত্তর

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

সঠিক উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ‘অনিলা দেবী’ ছদ্মনামে লিখেছেন।
- ‘অনিলা দেবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোনের নাম।
-  নারীর সামাজিক অধিকার ও সমাজে নারীর অবস্থান সম্পর্কিত মূল্যবান গ্রন্থ ‘নারীর মূল্য’ (১৯২৩) 'অনিলা দেবী’ ছদ্মনামে রচনা করেন।

• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী। তাকে অপরাজেয় কথাশিল্পী বলেও ডাকা হয়ে থাকে।
- তাঁর বিভিন্ন উপন্যাসের মূল বিষয় ছিল পল্লীর জীবন ও সমাজ।
-  তিনি হুগলি জেলার দেবানন্দপুরে ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।
- তাঁর কৈশোর ও প্রথম যৌবন কাটে ভাগলপুরে মাতুলালয়ে।

• শরৎচন্দ্র রচিত উপন্যাসগুলো হল-
- বড়দিদি ( প্রথম উপন্যাস যা ১৯০৭ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়) 
- বিন্দুর ছেলে ও অন্যান্য।
- পরিণীতা। 
- পল্লীসমাজ।
- দেবদাস।
- চরিত্রহীন।
- শ্রীকান্ত (৪ খন্ড, ১৯১৭,১৯১৮,১৯২৭ ও ১৯৩৩ সালে প্রকাশিত হয়)। 
- দত্তা।
- গৃহদাহ।
- দেনা-পাওনা।
- পথের দাবী।
- শেষ প্রশ্ন ইত্যাদি।

• অন্যান্য অপশনগুলো:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম- কমলাকান্ত।
- প্রমথ চৌধুরী এর ছদ্মনাম- বীরবল।
- রবীন্দ্রনাথ ঠাকুর এর ছদ্মনাম- ভানুসিংহ ঠাকুর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. প্রমথ চৌধুরী
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  3. 3

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

  4. 4

    ‘সঞ্চয়িতা’ কার কব্য সংকলন?

  5. 5

    “তোমারেই যেন ভালবাসিয়াছি শত রূপে শত বার/ জনমে জনমে যুগে যুগে অনিবার।”- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড