মেধাবী
Toggle menu

'তুমি যে বড় এলে না।' এখানে 'বড়' কোন পদের দৃষ্টান্ত?

সঠিক উত্তর
অব্যয়

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

#সন্ধি
দ্বৈপায়ন = দ্বীপ + আয়ন (অয়ন দিবেন না) [৩৫তম বিসিএস]
দংশন = দন্ + শন (দম্ দিবেন না) [প্রাইমারি ২০০৯] এরূপ- সিংহ = সিন্ + হ; হিংসা = হিন্ + সা।
অক্ষৌহিণী = অক্ষ + ঊহিণী (ঊহিণী অপশনে না থাকলে ঊহিনী দিবেন)
যশইচ্ছা = যশঃ +ইচ্ছা [জাবি: ১৯-২০]
অতএব = অতঃ + এব [রাবি: ১৯-২০]
বনৌষধি = বন + ওষধি; মহৌষধি = মহা + ওষধি (ঔষধি দিবেন না)
মস্যাধার = মসী + আধার (মসি দিবেন না, তবে অপশনে না থাকলে দিতে পারেন)
মহীন্দ্র = মহী + ইন্দ্র (মহি দিবেন না, তবে অপশনে না থাকলে দিতে পারেন) 
শচীন্দ্র = শচী + ইন্দ্র; শচীশ = শচী + ঈশ (শচি দিবেন না, তবে অপশনে না থাকলে দিতে পারেন)
#সমাস
গোঁফ খেজুরে = গোঁফে খেজুর যার (ব্যধিকরণ বহুব্রীহি সমাস)
গোঁফ খেজুরে = গোঁফে খেজুর পড়ে থাকলেও খায় না যিনি (মধ্যপদলোপী বহুব্রীহি সমাস)। ব্যাসবাক্য অনুসারে আলাদা আলাদা সমাস হবে, তবে অপশন বিবেচনা করে উত্তর করতে হবে। এক্ষেত্রে উত্তর না দাগানাই ভালো। আর হাতুড়ে ট্রিটমেন্ট হিসেবে শুধু ‘গোঁফ খেজুরে’ আসলে ব্যধিকরণ বহুব্রীহি দিবেন।
নবান্ন কোন প্রক্রিয়ায় গঠিত? [২৬তম বিসিএস] 
সন্ধি/ সমাস/ প্রত্যয়/ উপসর্গ (সঠিক উত্তর সমাস, না থাকলে সন্ধি)
#বানান
ত্রিহায়ণ (ত্রিহায়ন/তৃহায়ণ/তৃহায়ন- অশুদ্ধ)
আদ্যাক্ষর (আদ্য + অক্ষর); আদ্যক্ষর (আদি + অক্ষর)
শুদ্ধ্যশুদ্ধি (শুদ্ধি + অশুদ্ধি)
#বাক্য
মা ছিলনা বলে কেউ তার চুল বেধে দেয়নি। [৩২তম বিসিএস]
তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল। [৩৩তম বিসিএস]
তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি।
কোথায় পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি।
এগুলো প্রত্যেকটি জটিল বাক্য হবে। সরল বাক্য দিলে উত্তর ভুল হবে।
#বাংলা ভাষা
ভাষার মৌলিক রীতি = কথা বলার রীতি বা কথ্য রীতি।
জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান = ৬ষ্ঠ
মাতৃভাষার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান = ৬ষ্ঠ
সূত্র: ইথনোলগের ২৪তম সংস্করণ
উপাদান; উপকরণ; একক
ভাষার মূল উপাদান = ধ্বনি (বর্ণ)
ভাষার মূল উপকরণ = বাক্য
ভাষার মৌলিক উপাদান = অর্থবোধক ধ্বনি বা শব্দ
ভাষার ক্ষুদ্রতম একক = ধ্বনি (বর্ণ) [৩২তম বিসিএস]
ভাষার বৃহত্তম একক = বাক্য
বাক্যের ক্ষুদ্রতম একক = ধ্বনি (বর্ণ) [১৮তম বিসিএস]
বাক্যের বৃহত্তম একক = শব্দ 
শব্দের ক্ষদ্রতম একক = ধ্বনি (বর্ণ)
ধ্বনি দিয়ে আটবাঁধা শব্দই ভাষার ইট। এখানে ইট হচ্ছে শব্দ/ কথা/ আওয়াজ।
ভাষার ইট হচ্ছে শব্দ/ কথা।
#পদ
বাবা বাড়ি নেই। এখানে ‘নেই’ ক্রিয়াপদ।
ফুল কী ফুটেনি শাখে। এখানে ‘নি’ ক্রিয়া বিশেষণ।
তুমি যে বড় এলে না। এখানে ‘বড়’ বাক্যালংকার/ অনন্বয়ী অব্যয়/ অব্যয়।
এক যে ছিল রাজা। এখানে ‘যে’ বাক্যালংকার/ অনন্বয়ী অব্যয়/ অব্যয়।
তাই বই কি। এখানে ‘বই’ অনুসর্গ অব্যয়/ অব্যয়।
কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ। -দ্বিরুক্তি রূপে- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি/ পদরূপে ক্রিয়া বিশেষণ/ অব্যয়রূপে ধ্বন্যাত্মক অব্যয়।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর। -দ্বিরুক্তি রূপে- ধ্বন্যাত্মক দ্বিরুক্তি/ পদরূপে ক্রিয়া বিশেষণ/ অব্যয়রূপে ধ্বন্যাত্মক অব্যয়।
#বাক্য শুদ্ধি
আপনি স্বপরিবারে/ স্ববান্ধবে আমন্ত্রিত। 
শুদ্ধ: আপনি সপরিবারে/সবান্ধবে আমন্ত্রিত। (এ ধরনের বাক্যে সপরিবার/ সবান্ধব দিবেন না)।
যা যা দেখে যাবেন:
ব্যাকরণ অংশ: বানান, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান [সর্বাধিক গুরুত্বপূর্ণ), শব্দ; উপসর্গ (অর্থ ও কোন উপসর্গ কোন ভাষার); সন্ধি; সমাস; প্রত্যয়; পদ; পদ রূপান্তর (বিশেষ্য ও বিশেষণ); বাক্য। 
এছাড়াও মুখস্থ অংশ: সমার্থক, বিপরীত, বাগধারা, শব্দার্থ, এক কথায় প্রকাশ ও পারিভাষিক শব্দ।
(সংগৃহীত)

সকল অপশন

রেফারেন্স মাত্র

ক্রিয়া
বিশেষ্য
অব্যয় সঠিক
বিশেষণ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
বিশ্ববিদ্যালয় - বিজ্ঞান
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড