মূল বিষয়বস্তুতে যান

‘আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫’ বিজয়ী ভারতীয় লেখক বানু মুশতাক কোন ভাষার লেখক?

সঠিক উত্তর

কন্নড়

সঠিক উত্তর: কন্নড়

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫ জয়ী ভারতীয় লেখক বানু মুশতাক কন্নড় ভাষার লেখক। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের একজন লেখক, আইনজীবী ও সমাজকর্মী এবং কন্নড় ভাষায় তার ছোটগল্প সংকলন "হার্ট ল্যাম্প" এর জন্য এই পুরস্কার জিতেছেন। আন্তর্জাতিক বুকার পুরস্কার-২০২৫:- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।- ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে। - ৭৭ বছর বয়সী এই লেখকের ছোটগল্পের সংকলন কন্নড় ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি।- এ ভাষার লেখকদের মধ্যে তিনি প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেলেন।- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড (৬৭ হাজার ডলার), যা অনুবাদক দীপা ভাস্তির সঙ্গে তিনি সমানভাবে ভাগ করে নেবেন।- ‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প সংকলিত হয়েছে, যেগুলো ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হয়। গল্পগুলোতে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পগুলোতে বিশেষ করে নারী ও কিশোরীদের অভিজ্ঞতা গুরুত্ব দেওয়া হয়েছে।⇒ বুকার পুরস্কার:- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে। উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হিন্দি
  2. বাংলা
  3. কন্নড় সঠিক
  4. ইংরেজি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল