মেধাবী
Toggle menu

২০২২ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভুত শিল্পী-

সঠিক উত্তর
ফাহমিদা আজিম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পুলিৎজার পুরস্কার:এটি সাংবাদিকতার ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে মর্যাদাকর সম্মাননা। তবে সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য এবং সংগীত ক্ষেত্রে অবদানের জন্যেও পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।- যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়।মার্কিন সাংবাদিক জোসেফ পুলিৎজার এই পুরস্কার প্রবর্তন করেন। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার প্রদান করা হচ্ছে। তবে এই পুরস্কার কেবল মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অবদানের জন্যে প্রদান করা হয়।- ২০১৮ সালে প্রথম বাংলাদেশী হিসেবে এই পুরস্কার পান রয়টার্সের আলোকচিত্রী পনির হোসেন।- ২০২২ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন - চিত্রশিল্পী ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড আ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প' (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্টে অলঙ্করণের জন্য তাকে সাংবাদিকতা ও প্রকাশনার এই সম্মানজনক পুরস্কার দেওয়া হয়েছে।

সকল অপশন

রেফারেন্স মাত্র

পনির হোসেন
তম্বী নন্দিনী ইসলাম
মনসুর আহমদ
ফাহমিদা আজিম সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
আন্তর্জাতিক
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড