মেধাবী
Toggle menu

১৯৭০ সালের জাতীয় পরিষদের প্রত্যক্ষ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করেছিলো?

সঠিক উত্তর
ক) ১৬০টি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বর পাকিস্তানের যথাক্রমে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে জাতীয় পরিষদের মোট আসন ছিলো ৩১৩টি। এর মধ্যে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিলো ১৬৯টি। যার মধ্যে ১৬২টি প্রত্যক্ষ আসন এবং ৭টি সংরক্ষিত নারী আসন।আওয়ামী লীগ প্রত্যক্ষ নির্বাচনে ১৬০টি আসন এবং ৭টি সংরক্ষিত আসন সহ মোট ১৬৭টি আসন লাভ করেছিলো।অন্যদিকে, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ৩১০টি আসনের মধ্যে মোট ২৯৮টি আসন লাভ করে।(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)

সকল অপশন

রেফারেন্স মাত্র

১৬০টি
১৬২টি
১৬৯টি
১৬৩টি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড