মানবাধিকারের সার্বজনীন ঘোষণা - ১৯৪৮: • মানবাধিকার রক্ষায় জাতিসংঘের প্রথম উদ্যোগ হচ্ছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা - ১৯৪৮ বা Universal Declaration of Human Rights।• বিশ্বব্যাপী মানুষের অধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদে এই ঘোষণা গৃহীত হয়।• স্বাক্ষরের সময়কাল - ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল।• জাতিসংঘের প্রস্তাবের আনুষ্ঠানিক নাম - General Assembly resolution 217 (A).• সাধারণ পরিষদের অধিবেশন স্থল - প্যারিস, ফ্রান্স (সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন)।• সাধারণ পরিষদে এই ঘোষণা গৃহীত হওয়ার দিন - ১০ ডিসেম্বরকে “মানবাধিকার দিবস” হিসাবে পালন করা হয়।• যুক্তরাষ্ট্রের এলিনর রুজভেল্ট - মানবাধিকারের খসড়া দলিল প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।• ফরাসি নোবেলজয়ী আইনজীবী রেনে ক্যাসিন চুক্তিটি প্রস্তুত করেন।• মানবাধিকারের সার্বজনীন ঘোষণা - এর ৩০টি ধারা রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ওয়েবসাইট।