মূল বিষয়বস্তুতে যান

জাতীয় টিকাদান কর্মসূচীর আওতায় ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের কোন রোগের বিরুদ্ধে ভ্যাক্সিন দেওয়া হয়?

সঠিক উত্তর

ধনুষ্টংকার

সঠিক উত্তর: ধনুষ্টংকার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

মানসিক দক্ষতা ১ নম্বর

আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

মানসিক দক্ষতা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতীয় টিকাদান কর্মসূচীর আওতায় ধনুষ্টংকার প্রতিরোধে মেয়েদের ১৫ বছর বয়স হলেই যথা শিগগির প্রথম ডোজ টিটেনাস টক্সয়েড টিকা নিতে হবে। তবে সরকারিভাবেই ৪৯ বছর বয়স পর্যন্ত এ টিকা প্রদান করা হয়। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ, তার ছয় মাস পর তৃতীয় ডোজ, এর এক বছর পর চতুর্থ ডোজ এবং শেষোক্ত ডোজের এক বছর পর পঞ্চম ডোজ বা শেষ ডোজ টিটেনাস টক্সয়েড টিকা নিতে হবে। গর্ভধারণের আগেই এই পাঁচ ডোজ টিকা নেওয়া থাকলে গর্ভকালীন আর টিটি টিকা নেওয়ার দরকার পড়ে না। গর্ভধারণের আগে দুই ডোজ নেওয়া থাকলে গর্ভকালীন তৃতীয় ডোজ এবং সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ নিতে হবে। গর্ভধারণের আগে তিন ডোজ নেওয়া থাকলে এবং গর্ভকালীন এক বছর অতিক্রান্ত না হলে এ সময় চতুর্থ ডোজ নেওয়ার প্রয়োজন নেই। সন্তান প্রসবের পর চতুর্থ ও পঞ্চম ডোজ নিতে হবে। তবে আগে টিটি টিকা নেওয়া না থাকলে গর্ভকালীন দুই ডোজ টিকা নিতে হবে। এর মধ্যে শেষ ডোজটি সন্তান প্রসবের অন্তত এক মাস আগে নিতে হবে।সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ সরকার এর dghs.gov.bd ওয়েবসাইট

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ধনুষ্টংকার সঠিক
  2. পোলিও
  3. হেপাটাইটিস-বি
  4. মেনিনজাইটিস

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

মানসিক দক্ষতা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?

  2. 2

    নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD - KF - ? PM - TR

  3. 3কোন বানানটি শুদ্ধ?
  4. 4Choose the correct sentence.
  5. 5নিচের কোন বানানটি শুদ্ধ?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল