মূল বিষয়বস্তুতে যান

১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে নয়াদিল্লিতে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারতের পানি চুক্তির মেয়াদ কত বছর?

সঠিক উত্তর

৩০ বছর

সঠিক উত্তর: ৩০ বছর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গঙ্গার পানিবণ্টন চুক্তি: - বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।- এই চুক্তির মেয়াদ ৩০ বছর।- শেষ হবে ২০২৬ সালে।- হিমালয়ের হিমবাহে উৎপন্ন গঙ্গা নদী।- গঙ্গা নদী ভারতের উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের গোয়ালন্দের কাছে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে।- গঙ্গা নদী বাংলাদেশে পদ্মা নামে অভিহিত।- ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের প্রথম পরিকল্পনা করে ১৯৫১ সালে।- এ অঞ্চলের পানিসম্পদের সুষম বন্টন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ সালের ১৯ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি স্থায়ী যৌথ নদী কমিশন গঠনের উদ্দেশ্যে এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন।- এ ঘোষণার পরিপ্রেক্ষিতে ১৯৭২ সালের নভেম্বরে একটি যৌথ নদী কমিশন গঠিত হয়।- ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর গঙ্গার পানি বন্টন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়।- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত আরো কিছু চুক্তি: - ২৫ বছরের জন্য বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯ মার্চ ১৯৭২ সালে এবং মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালে।- বাংলাদেশ ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় ১ আগস্ট, ২০১৫ সালে।- গঙ্গার পানি বন্টন চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালে।উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১৫ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ৩০ বছর সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল