দেশের একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড-
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তরা ইপিজেড
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তরা ইপিজেড
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
উত্তরা ইপিজেড:
- একমাত্র কৃষি ভিত্তিক ইপিজেড হলো- উত্তরা ইপিজেড।
- উত্তরা ইপিজেড নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নে অবস্থিত।
- ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় উত্তরা ইপিজেড।
- নীলফামারীতে অবস্থিত উত্তর বাংলাদেশের প্রথম রপ্তানিমুখী শিল্প কেন্দ্র।
- জোন এলাকা- ২১৩.৬৬ একর।
- শিল্প প্লট- ১৯০টি।
- বিনিয়োগকারী দেশসমূহ- চীন, যুক্তরাজ্য, হংকং এবং বাংলাদেশ।
উল্লেখ্য,
- বাংলাদেশের প্রথম ইপিজেড হলো চট্টগ্রাম ইপিজেড।
- দেশের প্রথম ও একমাত্র বেসরকারি ইপিজেড হচ্ছে চট্রগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড।
উৎস: বেপজা ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন