মূল বিষয়বস্তুতে যান

'কারচুপি' শব্দে 'কার' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর

কাজ অর্থে

সঠিক উত্তর: কাজ অর্থে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'কারচুপি' শব্দে 'কার' উপসর্গটি কাজ অর্থে ব্যবহৃত হয়েছে।

• ফারসি উপসর্গ:

১. কার্ — কাজ অর্থে ব্যবহৃত।
উদাহরণ: কারখানা, কারসাজি, কারচুপি, কারবার, কারদানি।

২. দর্ — মধ্যস্থ, অধীন অর্থে ব্যবহৃত।
উদাহরণ: দরপত্তনী, দরপাট্টা, দরদালান।

৩. না — না অর্থে ব্যবহৃত।
উদাহরণ: নাচার, নারাজ, নামঞ্জুর, নাখোশ, নালায়েক।

৪. নিম্ — আধা অর্থে ব্যবহৃত।
উদাহরণ: নিমরাজি, নিমখুন।

৫. ফি — প্রতি অর্থে ব্যবহৃত।
উদাহরণ: ফি-রোজ, ফি-হপ্তা, ফি-বছর, ফি-সন, ফি-মাস।

৬. বদ্ — মন্দ অর্থে ব্যবহৃত।
উদাহরণ: বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম।

৭. বে — না অর্থে ব্যবহৃত।
উদাহরণ: বেআদব, বেআক্কেল, বেকসুর, বেকায়দা, বেগতিক, বেতার, বেকার।

৮. বর্ — বাইরে, মধ্যে অর্থে ব্যবহৃত।
উদাহরণ: বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।

৯. ব — সহিত অর্থে ব্যবহৃত।
উদাহরণ: বমাল, বনাম, বকলম।

১০. কম্ — স্বল্প অর্থে ব্যবহৃত।
উদাহরণ: কমজোর, কমবস্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. মধ্যস্থ অর্থে
  2. মন্দ অর্থে
  3. কাজ অর্থে সঠিক
  4. সহিত অর্থে

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল