‘বয়োজ্যেষ্ঠ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বয়ঃ + জ্যেষ্ঠ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বয়ঃ + জ্যেষ্ঠ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘বয়োজ্যেষ্ঠ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- বয়ঃ + জ্যেষ্ঠ।
------------------------------
• নিয়ম / সূত্র:
- যখন কোনো শব্দের পূর্বপদের শেষে “অঃ (অস্)” থাকে এবং পরের শব্দের শুরুতে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণ (যেমন— গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ, ব/ভ), অথবা অন্তঃস্থ বর্ণ (য, র, ল) কিংবা হ থাকে, তখন সন্ধির সময় পূর্বপদের “অঃ” পরিবর্তিত হয়ে “ও” ধ্বনিতে রূপান্তরিত হয়;
- এবং সেই “ও” সরাসরি পরবর্তী বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যায়।
- অর্থাৎ “অঃ” আর আলাদা থাকে না, তার জায়গায় “ও” এসে শব্দকে সংক্ষিপ্ত ও মসৃণ করে তোলে।
• সূত্রের ব্যাখ্যা-
- অঃ + জ = ও + জ।
• এই নিয়ম অনুযায়ী আমরা দেখি—
- বয়ঃ + জ্যেষ্ঠ → ‘বয়োজ্যেষ্ঠ’, এই শব্দে “অঃ” → “ও” হয়ে পরবর্তী ধ্বনির সঙ্গে যুক্ত হয়েছে।
• সন্ধিযুক্ত শব্দগঠন:
- বয়ঃ + জ্যেষ্ঠ = বয়োজ্যেষ্ঠ,
- সদঃ + জাত = সদোজাত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন