মূল বিষয়বস্তুতে যান

কোন যতিচিহ্নের জন্য থামার প্রয়োজন নেই?

সঠিক উত্তর

ব্র্যাকেট

সঠিক উত্তর: ব্র্যাকেট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• যে যতিচিহ্নের থামার প্রয়োজন নেই:
- হাইফেন,
- ইলেক বা লোপ চিহ্ন,
- ব্র্যাকেট।

ব্রাকেটের (বন্ধনী) ব্যবহার:
- ব্রাকেট বা বন্ধনী মূলত বাক্যের মূল অর্থের সাথে সম্পর্কযুক্ত অতিরিক্ত তথ্য, ব্যাখ্যা, বা বিশেষ কোনো শব্দ আলাদাভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়।
- এটি পাঠককে মূল বাক্য থেকে সাময়িক বিরতি দিয়ে কোনো নির্দেশ, ব্যাখ্যা বা অতিরিক্ত তথ্য প্রদান করতে সাহায্য করে।

• প্রধান ব্যবহারসমূহ:
- ব্যাখ্যা প্রদান: কোনো শব্দ বা বাক্যের অর্থ বোঝাতে, যেমন: যদু (শ্যামের ছোট ভাই) স্কুলে যায়নি।
- বিকল্প বা অতিরিক্ত তথ্য: মূল বাক্যের সাথে প্রাসঙ্গিক, কিন্তু ঐচ্ছিক তথ্য সংযোজন।
- নির্দেশনা: নাটক বা নাটিকা-জাতীয় লেখায় চরিত্রের সংলাপের সাথে বাচনভঙ্গি বা অ্যাকশন নির্দেশ করা, যেমন: রহিম (রাগান্বিতভাবে): কেন আসলি?
- উদ্ধৃতিতে সংশোধন: সরাসরি উদ্ধৃতিতে অতিরিক্ত বা সংশোধিত শব্দ যোগ করা।

- ব্রাকেটের প্রকার:
১. প্রথম বন্ধনী: ( ) — সাধারণ তথ্য বা ব্যাখ্যা প্রদানের জন্য।
২. দ্বিতীয় বন্ধনী: { } — বিশেষ তালিকা বা সংজ্ঞায়িত ক্ষেত্রে ব্যবহৃত।
৩. তৃতীয় বন্ধনী: [ ] — উদ্ধৃতির মধ্যে অতিরিক্ত বা সংশোধিত শব্দ যোগ করতে ব্যবহৃত।
----------------
অন্যদিকে,
- বিস্ময় চিহ্ন,
- কোলন,
- কোলন ড্যাস,
- ড্যাস- উল্লিখিত যতিচিহ্নের বিরতি কালের পরিমাণ 'এক সেকেন্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বিস্ময় চিহ্ন
  2. কোলন
  3. কোলন ড্যাস
  4. ব্র্যাকেট সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল